আদালত

মওদুদসহ ৩ নেতার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

দুদক
দুদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ ৩ নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছে।

এ মামলার আরো যারা রয়েছেন: ড. খন্দকার মোশারফ হোসেন ও এমএ হাশেম।

আদালত সূতে জানা গেছে এ মামলা কার্যক্রম নিম্ন আদালতে চলবে।

গত ২০০৭ সালের ৩ জুলাই সম্পদের ও আয়ের বিবরণী চেয়ে মওদুদ আহমদকে নোটিশ দেয় দুদক। দুদকের নোটিশ অনুযায়ী মওদুদ আহমদ একই বছরে ১৭ কোটি ৭০ লাখ টাকার সম্পদের হিসাব দুদকে দাখিল করে।

এরমধ্যে দুদক মওদুদ আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা দায়ের করে।

পরে বিচারিক আদালত এ মামলার অভিযোগ আমলে নিয়ে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ব্যারিস্টার মওদুদ। তারপর হাইকোর্ট তার আবেদন খারিজ করার পর ফের আপিল করেন মওদুদ। বুধবার আপিলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেয় হাইকোর্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ