আদালত

না’গঞ্জ হত্যাকাণ্ড

র‌্যাবের দুই কর্মকর্তাকে ৮ দিনের রিমান্ড

র‌্যাবের দুই কর্মকর্তা
র‌্যাবের দুই কর্মকর্তা

নারায়নগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরিচ্যুত র‌্যাবের দুই কর্মকর্তা তারেক সাঈদ ও আরিফ হোসেনকে গ্রপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে নফক খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) র‌্যাবের কর্মকর্তাদের নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে হাজির করা হয়।

পরে তাদের আবারো ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে বিচারক তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে র‌্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং র‌্যব-১১ মেজর আরিফ হোসেনকে শনিবার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, রোববার সাত খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত র‌্যাবের অন্য চাকরিচ্যুত কর্মকর্তা শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সাবেক ইনচার্জ লে. কমান্ডার এমএম রানাকেও পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ