আদালত

নারায়ণগঞ্জে সাত হত্যা

র‌্যাব কর্মকর্তা রানা ৮ দিনের রিমান্ডে

র‌্যাব কর্মকর্তা রানা
র‌্যাব কর্মকর্তা রানা

নারায়ণগঞ্জে সাত হত্যা মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সাবেক কর্মকর্তা এমএম রানাকে গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেলে রানাকে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দায়ের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল তাদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

সাত খুনের পর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম দাবি করেন, নূর হোসেন র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে গত ১৭ এপ্রিল গভীর রাতে র‌্যাব-১১ এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।

এরপর ১৮ মে গভীর রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ঢাকার সেনানিবাস এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ