আদালত

পুলিশ-র‌্যাবের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে

নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাব কর্তৃপক্ষের অগ্রগতি কার্যক্রম জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক সাংবাদিকদের বলেন, ‘কার্যক্রমের অগ্রগতি জানিয়ে আইজিপি ও র‌্যাব কর্তৃপক্ষের প্রতিবেদন হাতে এসে পৌঁছেছে। ৪ জুন হলফনামা আকারে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।’

গত ১৫ মে হাইকোর্ট তদন্তে গঠিত কমিটিসহ বিবাদীদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন ৪ জুনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, সাত খুনের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে এক ঘণ্টার জন্য আদালত বর্জন কর্মসূচি পালন করে জেলা আইনজীবী সমিতি। এ সময় তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ