আদালত

না’ গঞ্জ হত্যাকাণ্ড

রানার তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রানা
রানা

নারায়ণগঞ্জে ৫ জনকে অপহরণ ও খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা এমএম রানার তৃতীয় দফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এম মহিউদ্দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুই দফা রিমান্ড শেষে বিকেল রানাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে তৃতীয় দফায় ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এ আবেদনের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল বলেন, এমএম রানা কাউন্সিলর নজরুলসহ ৫ জনকে অপহরণ-খুন ও ইটভর্তি বস্তার সঙ্গে বেঁধে লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রধান আসামি নূর হোসেনের মদদে রানা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নূর হোসেন সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। র‌্যাব-১১-এ কর্মরত অবস্থায় রানার সঙ্গে নূর হোসেনের সখ্য গড়ে ওঠে। প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে ‘ভিকটিম’ নজরুলের শত্রুতা ছিল। নূর হোসেনের মাধ্যমে প্রভাবিত হয়ে রানা ৫ জনকে অপহরণ ও খুন করেছেন।

আগে রিমান্ডে থাকাকালে রানা যেসব তথ্য দিয়েছেন এবং সাক্ষীদের কাছ থেকে পাওয়া তথ্য আরো নিবিড়ভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। এ কারণে তাকে আরো ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

এদিকে, সাত খুনের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে এক ঘণ্টার আদালত বর্জন কর্মসূচি পালন করে তারা। এ সময় আইনজীবীরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ