আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
মঙ্গলবার ভুল সংবাদ পরিবেশনের জন্য ইংরেজী দৈনিক ‘ডেইলি স্টারের’ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় সাবেক এ সিইসিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। এ সময় তিনি আদালতে উপস্থিতি ছিলেন।
গত ১৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শামসুল হুদার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
ডেইলি স্টারের ওই সংবাদ সাবেক সিইসিকে উদ্ধৃত করে বলা হয়, দেশে কোনো আইনের শাসন নেই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: