আদালত

সাত খুনের দায় স্বীকার আরিফের

দায় স্বীকার আরিফের
দায় স্বীকার আরিফের

নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যা ব-১১-এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এ সময় তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নজরুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে নজরুলসহ ৭ জনকে খুন করে মরদেহ গুম করা হয়। এ বিষয়ে হাইকমান্ড অবহিত ছিলেন।

পরে বিকেলে জবানবন্দি শেষে তাকে আদালতে হাজির করা হয়।

একইসঙ্গে, চন্দন সরকার হত্যা মামলায় র্যা ব-১১-এর সাবেক কমান্ডার চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল সাঈদ তারেককেও আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা তার ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানী শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক ঘণ্টার জন্য আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতি। দুপুরে ছিল আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং পরদিন আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ