আদালত

কামারুজ্জামানের আপিলের শুনানি রোববার পর্যন্ত স্থগিত

কামারুজ্জামান
কামারুজ্জামান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে এর মুলতবি করা হয়।

কামারুজ্জামানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত মঙ্গলবার শুনানির প্রস্তুতির জন্য ৫ সপ্তাহের সময় চান আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই সাজা বাতিল ও খালাস চেয়ে একই বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। তবে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ