নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র্যা বের সাবেক কর্মকর্তা এমএম রানা।
এর আগে সকালে সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট কেএম মহিউদ্দিনের খাস কামরায় রানাকে হাজির করা হয়। সেখানেই শুরু হয় সাত হত্যাকাণ্ডের খুনের ঘটনায় তার স্বিকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
বুধবার র্যা বের সাবেক কর্মকর্তা আরিফ হোসেনও একই আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকালে এক ঘণ্টার জন্য আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতির।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: