আদালত

না’গঞ্জে সাত খুন

চাকুরিচ্যুত কর্মকর্তাদের স্বীকারোক্তি, গ্রেপ্তারের দাবি আইনজীবীদের

নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চাকুরিচ্যুত দুই কর্মকর্তার স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে এটা স্পষ্ট যে, নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে খুন ও মরদেহ গুমের জন্য নদীতে ফেলার অভিযানে র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের অনুমোদনেই হয়েছে।

চাকুরিচ্যুত র‌্যাব কর্মকর্তা এমএম রানা জবানবন্দিতে বলেন, তিন পর্বের এ ঘটনা প্রবাহে তিনিসহ র‌্যাবের প্রায় ২৭ জন সদস্য বিভিন্ন পর্যায়ে অংশ নেন। র‌্যাবের ওই শীর্ষ কর্মকর্তাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তুলেছেন বাদীপক্ষের আইনজীবীরা।

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে খুন ও লাশ গুমের ঘটনায় গত বুধ ও বৃহস্পতিবার র‌্যাবের চাকুরিচ্যুত দুই কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে.কমান্ডার এমএম রানা আদালত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

রানার ভাষ্য প্রথমে তিনি শুধু অপহরণের দায়িত্ব থাকলেও পরে মেজর আরিফের সঙ্গে কিলিং মিশনেও অংশ নিয়েছেন। তাদের উভয়ের বক্তব্য, র‌্যাবের এক শীর্ষ কর্মকর্তার অনুমোদনেই পুরো ঘটনা ঘটেছে।

ওই শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করলে এজাহারভুক্ত আসামি নুর হোসেনসহ ঘটনার মুল পরিকল্পনাকারী কে বা তারা জানা যাবে বলে মনে করেন বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত আলি খান।

এছাড়া, ঘটনার মোটিভ সুনিশ্চিতের জন্য পলাতক ছয় আসামিকেও গ্রেপ্তারে আরো উদ্যোগী হওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ