নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম এ আবেদন মঞ্জুর করেন।
সাত খুনের ঘটনায় চাকরিচ্যুত র্যা বের কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালেতের বিচারক চাঁদনী রূপমের কাছে তারেক সাঈদকে আবারো ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে নজরুল হত্যা মামলায় তারেক সাঈদকে তিন দফা ও চন্দন হত্যা মামলায় এক দফা রিমান্ডে নেয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: