আদালত

রাবি হত্যা মামলা

বাবুসহ ৯ আসামীর প্রত্যাহার করা আদেশ বহাল

রাবি,হত্যা,মামলা
রাবি,হত্যা,মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিবির কর্মী আসলাম হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় বিচারপতি রুহুল কুদ্দুস বাবুসহ নয় জন আসামীর প্রত্যাহার করার আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি নাজমুন আরার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আসলাম হোসাইন রাজনৈতিক সহিংসতায় নিহত হন। ঘটনার পরের দিন ওই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা রুহুল কুদ্দুস বাবুকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০১০ সালে আইন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে রুহুল কুদ্দুসসহ নয় জনের নাম প্রত্যাহার করে আদালত।

পরে একই বছর এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে রাজনৈতিক বিবেচনায় নাম প্রত্যাহারের সিদ্ধান্ত কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

পরবর্তীতে এ আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে আসলামের বাবা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ