আদালত

এরশাদ আমল থেকে যেসব আইনের মাধ্যমে বৈধ তা কেন অবৈধ নয়,

হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট

এরশাদ সরকারের আমলে ১৯৮২ থেকে ৮৬ সাল পর্যন্ত যেসব অধ্যাদেশ ২০১৩ সালে যে আইনের মাধ্যমে বৈধ করা হয়েছে তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করছে হাইকোর্ট।

সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এলজিআরডি সচিবসহ সংশ্লিষ্টদেরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানে সপ্তম সংশোধনীর মাধ্যমে এরশাদ সরকারের ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত করা অধ্যাদেশগুলো বাতিল হয়ে যায়। পরে ২০১৩ সালে এক আইনের মাধ্যমে ওই সময়ের কিছু অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ