প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের যাবজ্জীবন সাজার জন্য আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
রিটে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আইন প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। সেইসঙ্গে চলতি বছরের বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। এছাড়া, শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও সংসদ সচিবালায়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনের সঙ্গে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করা হয়। আগামী রোববার রিটের ওপর শুনানি হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: