আদালত

হাইকোর্টে পিন্টুর আপিল গ্রহণ

পিন্টু
পিন্টু

পিলখানা হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

একই সঙ্গে পিন্টুকে দেয়া ৫ লাখ টাকার অর্থদণ্ডাদেশ রায়ের কার্যকারিতা স্থগিত করেছে আদালত। আবেদনের ওপর বুধবার শুনানি হবে।

পিন্টুর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিউর বাশার ভাণ্ডারী।

আইনজীবী সগীর হোসেন জানান, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থদণ্ডের আদেশ স্থগিত করা হয়েছে।

উল্লেখ, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন তৎকালীন পুলিশ পরিদর্শক নব জ্যোতি খিসা। পরে মামলা দুটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়।

গত বছরের ৫ নভেম্বর মামলার রায়ে পিন্টুর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আপিল করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ