নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিলকে দ্বিতীয়বারের মত ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ।
সেখানে চার্চিলকে সাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমাণ্ড চাইলে আদালত তার ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করে।
এর আগে, শুক্রবার ফরিদপুর থেকে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকেলে তাকে ৭ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানী শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: