রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ হচ্ছে না। সোমবার রায় হওয়ার কথা থাকলেও রায়ের কপি প্রস্তুত না হওয়ায় ২৩ জুন তারিখ নির্ধারণ করা করেছে আদালত।
সকালে এ মামলার আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক এজলাসে উঠেবলেন, এ রায়ের কপি এখনো প্রস্তুত হয়নি, আগামী ২৩ জুন আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে।
সব পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত ২৮ মে রায়ের এ দিন ঠিক করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহনগর দায়রা জজ আদালত।
প্রায় ১৪ বছর ধরে চলা এ মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ অভিযুক্ত ১৪ জন।
রাস্ট্রপক্ষ দাবি করেছে, তারা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।
বিগত ২০০১ সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলা নিহত হন ১০ জন। ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্কোরকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়।
২০০১ সালে এই বোমা হামলা হলেও পরবর্তী ৭ বছর কার্যত কোনো তদন্তই হয়নি। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৯ নভেম্বর জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট দেয় পুলিশে অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ২০০৯ সালের ১৬ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেয়া হয় ৬১ জনের।
আসামিদের মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, মাওলানা আব্দুর রউফ, মুফতি শফিকুর রহমান, আরিফ হাসান সুমন ও মাওলানা শেখ ফরিদ অন্যতম। তাদের মধ্যে ৫ জন পলাতক রয়েছে।
গত ২৮ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহনগর দায়রা জজ আদালত ১৬ জুন রায় ঘোষণার দিন ঠিক করে।