রাজধানীর উত্তরায় আশিয়ান সিটির আবাসিক প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়নি। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষের করা আবেদনে আপিল বিভাগ কোনো আদেশ দেয়নি।
সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নের্তৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত ১৬ জানুয়ারি আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে স্থগিতাদেশ চেয়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি রায়ে স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
পরিমাণের বেশি জায়গায় কার্যক্রম শুরু ও অনুমোদন না নেওয়ায় বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালের ডিসেম্বরে আশিয়ার সিটির বিরুদ্ধে রিট আবেদন করে কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: