জিয়া অরফানেজ ট্রাস্টট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদনের শুনানি বুধবার দুপুরে হওযা কথা রয়েছে।
খালেদা জিয়ার করা পৃথক রিটের শুনানি শেষে গত ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিলে প্রধান বিচারপতি মামলা পরিচালনার জন্য তৃতীয় একটি বেঞ্চ গঠন করেন।
সোমবার মামলার নির্ধারিত দিনে উভয়পক্ষের শুনানি শেষে রিটের শুনানির দিন আজ ধার্য করা হয়।
এরইমধ্যে এ রিটের দ্বিধাবিভক্ত রায়ের সার্টিফাইড কপি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: