বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্রিকেট থেকে মোহাম্মদ আশরাফুলকে ৮ বছর, শিহাব চৌধুরী ১০ বছর, লুই ভিনসেন্ট ৩ বছর এবং কৌশল লোকুয়ারাচ্চিকে দেড় বছরের জন্য নিষিদ্ধ করেছে ট্রাইবুন্যাল।
বুধবার রাজধানীর গুলশানে অভিযুক্তদের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় আকসুর ট্রাইব্যুনাল।
এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন বিভাগের প্রধান ইয়ান হিগিন্স, প্রধান আইন কর্মকর্তা শেলি ক্লার্কসহ আইসিসি'র অন্য কর্মকর্তারা।
২০১৪ সালের ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তদের দ্বিতীয় দফায় শুনানি শুরু হয়। বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ বিচারিক কার্যক্রমে অংশ নেয়।
টানা ১৬ দিনের শুনানি শেষ হয় ৬ ফেব্রুয়ারি। এর চার মাস পর ৮ জুন সংশ্লিষ্ট সকল পক্ষকে রায়ের কপি পাঠায় আকসুর ট্রাইব্যুনাল।