আদালত

না’গঞ্জ হত্যাকাণ্ড: জবানবন্দি শেষে তারেক সাঈদ কারাগারে

তারেক সাঈদ
তারেক সাঈদ

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় অবশেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার ও চাকরিচ্যুত কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ তারেক। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়।

বুধবার সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট কেএম মহিউদ্দিন তার জবান্দবন্দি রেকর্ড করেন।

সকালে কড়া গোপনীয়তায় তাকে আদালতে আনা হয়। জবানবন্দি দেয়ার আগে তাকে ভাবার জন্য তিন ঘণ্টা সময় দেয় আদালত। পরে চার ঘণ্টা ধরে তার জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মহিউদ্দিন।

সাইদ ২টি মামলায় আলাদাভাবে জবানবন্দি দেন। জানা গেছে, তার দেয়া জবানবন্দির সঙ্গে এর আগে দেয়া মেজর আরিফ ও লে. কমান্ডার এমএম রানার জবানবন্দির খুব বেশি অমিল নেই।

এর আগে গ্রেপ্তার হওয়া র‌্যাবের চাকরিচ্যুত আরো দুই কর্মকর্তাও স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে ছিলেন।

এদিকে, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করে খুনের মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন র‌্যাব-১১ সাবেক কমান্ডার সাইদ মোহাম্মদ তারেক।

প্রথমে ৫৪ ধারায় ও পরে দুটি হত্যা মামলায় ৬ দফায় ৩২ দিন রিমান্ডে ছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ