আদালত

নিজামীর মামলার রায় মঙ্গলবার

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মতিউর রহমান নিজামীর মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায়ের দিন ধার্য করে।

অধিকতর যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছরের ১৩ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল। রায় ঘোষণার আগ মুহূর্তে ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান অবসরে চলে যান। পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে এ বছরের ২৪ মার্চ মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার হন জামাত নেতা মতিউর রহমান নিজামী। পরে একই বছর ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।

২০১১ সালের ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ, ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল এ অভিযোগ আমলে নেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ