আদালত

সংশ্লিষ্ট খবর:

  • মানবতাবিরোধী অপরাধ: কারাগারে ঘুমোচ্ছে নিজামী

  • ট্রাইব্যুনালে রায় হওয়া না হওয়া মামলাগুলো

মানবতাবিরোধী অপরাধ

আবারো নিজামীর রায় অপেক্ষমাণ

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

অসুস্থতার কারণে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতের আমির মতিউর রহমান নিজামীর রায় মঙ্গলবার হচ্ছে না।

সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার অসুস্থতার বিষয়ে একটি চিঠি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলে ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত নেয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাত সাড়ে ৩টার দিকে মতিউর রহমান নিজামী অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে ট্রাইব্যুনালে আনা সম্ভব হচ্ছে না। কারাগার কর্তৃপক্ষ বলছে, নিজামী উচ্চ রক্তচাপে ভুগছেন।

এ অবস্থায় সকাল ১১ টায় ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী ও প্রসিকিউশন পক্ষের উপস্থিতিতে শুনানি হয়।

নিজামীর অসুস্থতার কারণে তার মামলার রায় ঘোষণা করা যায় কিনা- সে বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে রায় অপেক্ষমাণ করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারক প্যানেলের সদস্য বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, আমরা রায় দেয়া যুক্তিসঙ্গত মনে করছি না। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি এবং নিজামীর স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন চাওয়া হয়েছে। এর আগে গতকাল রায় ঘোষণা উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

ট্রাইব্যুনালে সাংবাদিকদের নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, আসামির অনুপস্থিতে রায় ঘোষণা আইনে নেই। ফলে ট্রাইব্যুনাল রায়টি অপেক্ষমাণ রেখেছে।

ফিরে দেখা মামলার কিছু কথা:

গত ২৪ মার্চ দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এর আগে গত বছর ১৩ নভেম্বর প্রথম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ওইসময় ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর উভয়পক্ষের ফের যুক্তিতর্ক উপস্থাপন হয়।

গত ৩০ জানুয়ারি চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড দেয়া হয়।

গত বছরের ২০ নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এর পর ৩১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর মেয়াদ শেষে অবসরে যান। ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। এর পর ২৬ ফেব্রুয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ ফের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান ৩৩৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করেন নিজামীর বিরুদ্ধে। ২০১১ সালের ২৮ মে ১ নম্বর ট্রাইব্যুনাল আসামি নিজামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন।

যতো অভিযোগ নিজামীর বিরুদ্ধে:

হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের উস্কানি ও সহায়তা দেয়া এবং পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর পর জবানবন্দি উপস্থাপনের মধ্যদিয়ে ২০১২ সালের ২৬ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ২৬ জন সাক্ষ্য দেন। নিজামীর পক্ষে তার ছেলেসহ চারজন সাফাই সাক্ষ্য দেন। সাক্ষ্য ও জেরা শেষে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

অভিযোগপত্রে নিজামীর বিরুদ্ধে পাবনার বেড়া থানায় বৃশালিকা গ্রাম ঘেরাও করে ৭০ জনকে গুলি করে হত্যা ও ৭২টি বাড়িতে আগুন দেয়া, ডেমরা ও বাউশখালী গ্রামে ৪৫১ জন নিরীহ নারী-পুরুষকে গুলি করে হত্যা, সাঁথিয়া উপজেলার করমচা গ্রামে মন্দিরের সামনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। আলবদর বাহিনীর প্রধান হিসেবে নিজামীকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়। বলা হয়, নিজামী ইসলামী ছাত্রসংঘের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান হিসেবে ওই সব কর্মকাণ্ডের উস্কানিদাতা, মদদদাতা ও পরিকল্পনাকারী।

অভিযোগ গঠন:

অভিযোগ গঠনের আদেশে বলা হয়, ১৯৪৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান নিজামী। জামাতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের পূর্ব পাকিস্তান শাখার প্রধান হিসেবে একাত্তরে তিনি ছিলেন আলবদর বাহিনীর প্রধান। স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ