আদালত

এনটিভির ভিডিও এডিটর হত্যায় একজনের মৃত্যুদণ্ড

ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল

বেসরকারি টেলিভিশন এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নুরুজ্জামান এ রায় দেন।

রায়ে আসামি শাকিল শিকদারকে মৃত্যুদণ্ড ও আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ ও মো. ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

গত ১৫ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৪ জুন রায়ের দিন ঠিক করেন বিচারক।

বাদী পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. আশরাফ উল আলম ও অ্যাডভোকেট রায়হান মোর্শেদ। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাবিব উল্লাহ। এ মামলার ৩০ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এর আগে ২০১০ সালের ২২ জুন সব আসামির বিরুদ্ধে ৩৯৪/৩০২ ধারার অভিযোগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিরা সবাই এখন জেলহাজতে রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, নিহত আতিক এনটিভির ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কাজ শেষে তার লাল রঙয়ের ডিসকভারি মোটরসাইকেল চড়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে টঙ্গী ডাইভারশন রোডে মগবাজার রেলক্রসিংয়ের অনুমান ২০ গজ আগে তালতলা গলির ভেতরে জনৈক বাবুলের চায়ের দোকানের সামনে গেলে গুলি করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এরপর পথচারী জাফর ও টিটু চিকিৎসার জন্য আতিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টায় মারা যান তিনি। এ ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু বকর সিদ্দিক বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ