কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার কমান্ডার সৈয়দ হাসান আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার তদন্ত সংস্থার ধানমন্ডির সেফ হোমের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এ তথ্য জানান।
হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন রোববার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
এর আগে গত ৩ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: