আদালত

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

সাগর-রুনি
সাগর-রুনি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ আগস্ট জমা দিতে র‌্যাবকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। রোববার মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দিয়েছেন।

গত ২৫ মের আদেশ অনুযায়ী আজ(২৯) জুন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক ছিল। তবে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেস আলি তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দিয়েছে।

উল্লেখ গত ১০ মার্চ সাগর-রুনি হত্যা মামলায় অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র‌্যাব। ইলেকট্রনিক মিডিয়া মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ