আদালত

রমনা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে জমা

হাইকোর্ট
হাইকোর্ট

রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়, মামলার নথিপত্র ও ডেথ রেফারেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে। এখন পেপারবুক প্রস্তুত ও বেঞ্চ নির্ধারণের পর এ বিষয়ে শুনানি শুরু হবে।

বিচারিক আদালত থেকে এ মামলার রায়সহ কাগজপত্র হাইকোর্টে পৌঁছালে গত বৃহস্পতিবার তা মৃত্যুদণ্ড সংক্রান্ত সংশ্লিষ্ট শাখায় জমা করা হয়। যার নম্বর ৪২/২০১৪।

রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্রসহ ডেথ রেফারেন্স সংক্রান্ত কাগজপত্র হাইকোর্টে জমা হয়েছে।

গত ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রমনা বটমূল মামলার রায় ঘোষণা করেন। রায়ে মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুফতি হান্নান, আকবর হোসাইন, আরিফ হাসান ওরফে সুমন এবং পাঁচ পলাতক আসামি তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাফেজ আবু তাহের, সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, হাফেজ ইয়াহিয়া, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, আবদুর রউফ এবং শাহাদত উল্লাহ ওরফে জুয়েল।

উল্লেখ, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত ও অনেকে আহত হন। ওই হামলার ১৩ বছর পর এ ঘটনায় করা হত্যা মামলার রায় ঘোষিত হয়। এ ছাড়া একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা অন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১- এ বিচারাধীন রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ