আদালত

মানবতাবিরোধী অপরাধ

রাজাকার হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ৫ আগস্ট

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তারাইল উপজেলার 'রাজাকার কমান্ডার' সৈয়দ মোহাম্মদ হাসান আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৫ আগস্ট দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালরে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্ব ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

আগে থেকে আজ (সোমবার) এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রসিকিউটর আবুল কালাম প্রস্তুতির জন্য সময় আবেদন করেন। পরে নতুন দিন ধার্য করা হয়।

এর আগে রোববার সকালে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়া হয়। এ সময় তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান সাংবাদিকদের জানান, হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে তিনি পলাতক থাকায় এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ