আদালত

মানবতাবিরোধী অপরাধ

ফোরকান মল্লিক কারাগারে

ফোরকান মল্লিক
ফোরকান মল্লিক
মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর ফোরকান মল্লিকের মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপরতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন। পরে ট্রাইব্যুনাল মল্লিকে গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠায়। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল। গত ২৫ জুন সকালে পটুয়াখালী গোয়েন্দা শাখার একটি দল বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফোরকান মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ। মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামের আ. হামিদ মল্লিক তার চাচা মো. ফোরকান মল্লিকের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০০৯ সালের ২১ জুলাই মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে ফোরকান মল্লিকের একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও দেশদ্রোহিতার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার প্রাথমিকভাবে প্রমাণ পায়। পুলিশ এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে জেলা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয়। এ মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচার ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ