আদালত

ঢাকা-চট্টগ্রামে ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ

ইঞ্জিনচালিত রিকশা
ইঞ্জিনচালিত রিকশা

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সব ধরনের ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল নিষিদ্ধ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার পাঁচটি পৃথক রিটের ওপর রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট এ রায় দেয়।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মধ্যে ব্যাটারি ও ইঞ্জিনচালিত কোনো ধরনের রিকশা চলাচল করতে পারবে না।

ঢাকা সিটি করপোরেশনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তৌফিক ইনাম ও অ্যাডভোকেট নাজমুল হক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মহিউদ্দিন শামিম আদালতে এ শুনানি করেন।

রায়ের পর রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময়ে লাইসেন্স চেয়ে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা মালিকদের কয়েকটি সংগঠন সিটি করপোরেশনে আবেদন করেন। তবে, সিটি কর্পোরেশন লাইসেন্স দেয়নি।

এর বিরুদ্ধে করা পাঁচটি রিট আদালত রায়ে খারিজ করে দিয়েছেন। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মধ্যে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল নিষিদ্ধ হয়ে গিয়েছে বলেনও জানান তিনি।

ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড পাবলিক ভ্যাহিকেল বাই লজ ১৯৭৩ অনুসারে মহানগর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচলের ব্যাপারে সিটি করপোরেশনের অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই— উল্লেখ করে রুহুল কুদ্দুস আরো বলেন, এ কারণে আদালত পাঁচটি রিটই খারিজ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ