আদালত

মানবতাবিরোধী অপরাধ

জব্বারের অনুপস্থিতিতে বিচার শুরু ২০ জুলাই

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের আবদুল জব্বারকে পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের পক্ষে আইনজীবী নিয়োগ—অভিযোগ গঠনের শুনানি ২০ জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেপ্তার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আইন অনুযায়ী ট্রাইব্যুনালে হাজির হননি তিনি। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে নিয়োগ করেছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, আবদুল জব্বারের বিরুদ্ধে গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিত করা এবং ৫৫০টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে, আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়ে গত ১২ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি।

গত রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম জব্বারকে পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরুর আরজি জানায় ট্রাইব্যুনালে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ