আদালত

খালেদার আবেদন শুনানি ১৩ জুলাই

খালেদা জিয়া
খালেদা জিয়া

দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন ১৩ জুলাই শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৯ মার্চ অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। এ অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদার করা আবেদন ২৩ এপ্রিল খারিজ করে দেয় হাইকোর্ট।

এরপর এ দুই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে রিট আবেদন করেন খালেদা জিয়া। ২৫ মে হাইকোর্টের একটি বেঞ্চ খালেদা জিয়ার করা রিট আবেদনে দ্বিধাবিভক্ত আদেশ দেয়।

পরে ১৯ জুন বিচারপতি রেজা-উল হকের একক বেঞ্চে এ রিট আবেদনটি খারিজ করে দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ