দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে শর্ত-সাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি রেজাইল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
খন্দকার মোশাররফকে আদালতে পাসপোর্ট জমা দেয়া, আদালতের অনুমতি ছাড়া বিদেশ না যাওয়া এবং অভিযোগ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার কথা আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি-জামাত জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগে ৬ ফেব্রুয়ারি খন্দকার মোশাররফের বিরুদ্ধে মামলা করে দুদক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: