আদালত

তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী সপ্তাহে

তাপস পাল
তাপস পাল

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ ও অভিনেতা তাপস পালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে করা মামলার শুনানি চলছে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।

মঙ্গলবার ও বুধবার মামলার শুনানি হয় বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে।

শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, যে ভাষায় একজন সাংসদ কথা বলেছেন, তাতে তিনি লজ্জিত।

বিচারপতি প্রশ্ন তোলেন, এ ব্যাপারে কি প্রশাসনের কিছু করার নেই? প্রশাসন যেভাবে এ ঘটনায় নির্লিপ্ত রয়েছে, তাতে তিনি বিস্ময়ও প্রকাশ করেন।

তিনি সরকারি আইনজীবীর কাছে জানতে চান, ‘রাজ্য সরকার তাপস পালের মন্তব্যকে সমর্থন করে কি না?’ এই বিচারপতি নির্দিষ্টভাবে রাজ্য সরকারের মতামতও জানতে চান।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নদীয়ার চৌমাহা গ্রামে এক দলীয় সমাবেশে তাপস পাল বলেন, ‘আমি চন্দননগরের ছেলে। অনেক রংবাজি করেছি। আমি প্রচুর মাস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি। আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না।

বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে সিপিএমের মেয়েদের রেপ করে দেব। তৃণমূলের কারও গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তবে তাদের গোষ্ঠী শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব।’ এই একই ধরনের বক্তব্য তিনি একই দিন এই জেলার আরও তিনটি স্থানে দেন।

তাপস পালের কুরুচিকর ওই মন্তব্যের পর ২ জুলাই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শমিত সান্যাল। ওই মামলার প্রথম শুনানি হয় গতকাল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ