আদালত

সাত খুন: সিআইডির তদন্ত বন্ধের আবেদন খারিজ

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর খুনের ঘটনায় দায়ের মামলায় সিআইডির তদন্ত বন্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে আদালত সিআইডিকে মামলা তদন্তের পরিবর্তে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি খারিজ করেন।

আগামী ২০ আগস্ট আসামিদের হাজিরার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।

সিআইডি যথারীতি প্রতিদেবদন দাখিল করবে আর আদালত যদি প্রয়োজন মনে করে ওই প্রতিবেদনটি মামলার তদন্ত কর্মকর্তাকে হস্তান্তর করবে--জানিয়েছে আদালত।

এর আগে সাত খুনের ঘটনায় আদালতের নির্দেশে গঠিত চারটি তদন্ত কমিটির দেয়া অগ্রগতি প্রতিবেদনে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ অগ্রগতি প্রতিবেদন জমা দেন কমিটির সদস্য মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অনেক তথ্য পওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ