আদালত

‌র‌্যাবের নির্যাতন: শাহনূরের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের রুল

হাইকোর্ট
হাইকোর্ট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের নয় সদস্যসহ এগার জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শাহনূর আলম নামের এক ব্যক্তিকে নির্যাতন ও হত্যার অভিযোগে জেলা দায়রা জজ আদালতের দেয়া আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের (রিভিশন আবেদন) শুনানি নিয়ে এ আদেশ দিয়েছে।

এর আগে জেলা দায়রা জজ আদালত জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (নবীনগর) দেওয়া আদেশ সংশোধন করেন।

গত রোববার নিহত শাহনূরের ভাই মেহেদী হাসান রিভিশন আবেদনটি করেন।

আদালতে রিভিশন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মিয়া ও তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. রফিকুল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া দায়রা জজ আদালতের ওই আদেশটি কেন বাতিল ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত ২৯ এপ্রিল র‌্যাব পরিচয়ে শাহনূর আলমকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ভৈরব র‌্যাব ক্যাম্প-১৪-এ নিয়ে নির্যাতন করা হয়। ৩০ এপ্রিল নবীনগর থানায় পাঠানো হয়। মো. আবু তাহের নামের এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে শাহনূরের চিকিত্সার জন্য ৪ মে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। ৬ মে শাহনূর মারা যান। ওই ঘটনায় তার ভাই মেহেদী হাসান ১ জুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (নবীনগর) অভিযোগ দায়ের করেন। ৪ জুন আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দিয়ে তদন্ত করার আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের এক এসআই ব্রাহ্মণবাড়িয়া দায়রা আদালতে রিভিশন আবেদন করেন। ৬ জুন ব্রাহ্মণবাড়িয়ার দায়রা জজ আদালত আদেশ সংশোধন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে বলেন। এ আদেশ বাতিল চেয়ে গত রোববার আবেদন করেন শাহনূরের ভাই মেহেদী হাসান। শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ