আমদানিকৃত খাদ্য পরীক্ষার জন্য আগামী ৬ মাসের মধ্যে দেশের সকল স্থল ও নৌ বন্দরে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টে একটি বেঞ্চ এ আদেশ দেয়।
আমে ফরমালিনসহ সব ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে রাজশাহীসহ দেশের অন্যান্য আম উৎপাদনকারী এলাকায় আমের মৌসুমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে বলেছে আদালত।
পাশাপাশি আদালত তার আদেশে, রাসায়নিক দ্রব্য মেশানো হলে আইনগত পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্কুলার জারি করতে বলেছে যাতে করে অপরাধীদের বিচার করা যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: