আদালত

না’গঞ্জে মা-মেয়েকে হত্যাকাণ্ডে ৩ জনের ফাঁসি

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা আদালত। বুধবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ঘোষণা করেন।

এ মামলার তিন আসামি আবদুল মালেক ওরফে হিরু মালেক, ওমর ফারুক ও আবদুস সালামকে মৃত্যুদণ্ড দেন তিনি।

উল্লেখ, ২০১২ সালের ১৬ আগস্ট রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় সৌদি প্রবাসী আহাম্মদ আলীর বাড়িতে তার স্ত্রী মাবিয়া আক্তার (৪০) ও ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে সাদিয়া আক্তারকে (১২) গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় মাবিয়ার ছোট ভাই নুরুল হুদা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ