আদালত

না’গঞ্জ সাত খুন

নুর হোসেনের সহযোগী আলী মোহাম্মদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

না’গঞ্জ সাত খুন
না’গঞ্জ সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নুর হোসেনের সহযোগী আলী মোহাম্মদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আলী মোহাম্মদকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের মনোয়ারা বেগম এ আদেশ দেন।

আলী মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।

শনিবার ভোরে জেলার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়েনূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আলী মোহাম্মদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের ভাষ্যমতে, নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, ফুটপাতের চাঁদাবাজি, খুন, অপহরণসহ বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন আলী মোহাম্মদ।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল সাংবাদিকদের বলেন, গোপন সূত্রের ভিত্তিতে আখাউড়ায় আলী মোহাম্মদের অবস্থানের কথা জানতে পারে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ভোরে খাউড়া উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

সাত হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেনের তিন ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে আলী মোহাম্মদ একজন। এ হত্যা মামলায় আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এরইমধ্যে গ্রেপ্তারকৃত আলী মোহাম্মদের নাম উঠে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ