আদালত

দুই মামলায় খালেদার আপিলের শুনানি আবারো পেছালো

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি আবারো পেছানো হয়েছে।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ঠিক করেছে।

দুর্নীতির এ দুই মামলার কার্যক্রম স্থগিত এবং বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসনের করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য এ দিন ঠিক করে আদালত।

উল্লেখ, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা করে দুদক। এ দুই মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরে বিচারিক আদালতে দুর্নীতির এই দুই মামলার কার্যক্রম স্থগিত ও ওই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে খালেদা জিয়া গত ১২ মে হাইকোর্টে রিট করেন। গত ১৯ জুন রিটটি খারিজ করে রায় দেয় হাইকোর্ট। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এরপর খালেদা জিয়ার আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ১৩ জুলাই প্রধান বিচারপতির বেঞ্চ আপিল শুনানির ২১ জুলাই নতুন দিন ধার্য করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ