তার জীবনের সংশয় থাকায় তিনি বাংলাদেশ থেকে কলকাতায় চলে এসেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেন।
সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
নূর হোসেন ও তার দুই সঙ্গী ওহিদুর রহমান ও খান জামানকে আবার আদালতে তোলা হবে আজ।
১৪ দিনের জেল হেফাজত শেষে আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাদের দমদম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতের হেফাজতখানায় নিয়ে আসা হয়।
গত ১৪ জুন গ্রেপ্তার হওয়ার পর নূর হোসেন এখনো আদালতে জামিনের প্রার্থনা করেননি। তবে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, তার আত্মীয়-স্বজন কলকাতায় এলে তিনি জামিনের আবেদন করবেন। এখানে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
৭ জুলাই নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করলেও ১৪ জুলাই মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় তা খারিজ করেন।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গত ১৪ জুন রাতে নূর হোসেন ও তার দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম গ্রেপ্তার হন। বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।