মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রসিকিউইটর রানা দাশগুপ্ত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এর আগে রাষ্ট্রপক্ষের ৩২তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমকে জেরা শেষ করেন কায়সারের আইনজীবী আবদুস সোবহান তরফদার ও এসএম শাহজাহান। বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি ঘোষণা করা হয়েছে।
আগামী ৪ আগষ্ট থেকে আসামীপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: