আদালত

ফের রিমান্ডে এসআই জাহিদ

এসআই জাহিদ
এসআই জাহিদ

রাজধানীর মিরপুরে পুলিশের নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।

এর আগে ৫ দিন রিমান্ড শেষে এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে আদালতে হাজির করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন আসামিদের আরো ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তদের ৪ দিনের রিমান্ডে পাঠান।

গত ১৫ জুলাই ঝুট ব্যবসায়ী সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে এসআই জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ জুলাই তাকে মামলায় গ্রেপতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জর করে আদালত।

এ হত্যা মামলার এজাহারে আছে, অভিযুক্ত আসামিরা সুজনকে গ্রেপ্তার করে থানাহাজতে না রেখে নিজ হেফাজতে রাখেন এবং সুজনের স্ত্রী ও শিশু সন্তানকে মহিলা হাজতখানায় রাখেন। এরপর রাত ৩টা ৪৩ মিনিটে ভিকটিমকে নিয়ে কথিত অস্ত্র উদ্ধারের জন্য বের হন। পরে ভোর ৫টা ২৭ মিনিটে আসামি এসআই জাহিদ মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন খানকে মোবাইল ফোনে জানান, পথিমধ্যে ভিকটিম সুজনের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ