আদালত

জামিন আবেদন নাকচ, কারাগারে হান্নান ফিরোজ

এনামুল হক শামীম
এনামুল হক শামীম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ নির্দেশ দেন। ছয় দিনের রিমান্ড শেষে হান্নান ফিরোজকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের আবেদন করেন। শামীমকে হত্যার চেষ্টার ঘটনায় এরইমধ্যে সরাসরি যুক্ত তিন জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ছেন। তবে এ ঘটনার নেপথ্য মদতদাতা স্ট্যামফোর্ডের সাবেক উপাচার্য ড. হান্নান ফিরোজ ও সাবেক কর্মকর্তা নুরে আলম কি না ত খতিয়ে দেখছে গোয়েন্দারা।

গত ১৯ জুন রাজধানীর সাত মসজিদ রোডে মোটরসাইকেলে করে তিন যুবক গুলি করে হত্যার চেষ্টা করে শামীমকে। পুলিশ ও র্যা ব ওই ঘটনার সঙ্গে যুক্ত রানা হওলাদার, মেহেদি হাসান বুলেট ও মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করে। পরে রানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, নাজিমুল হক মিঠু নামে বাংলাদেশ সময় পত্রিকার এক কর্মকর্তা শামীমকে হত্যার জন্য ৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি করে।

বুধবার সাংবাদিকদের এসব কথা জানান, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মহানগর কমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায়।

পরে মিঠুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুসারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. হান্নান ফিরোজ ও সাবেক কর্মকর্তা নুরে আলমকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

গোয়েন্দাদের ধারনা, শামীম যেহেতু স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম পরিচালক ফলে ইউনিভার্সিটির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, খুব শিগগিরই এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেবে গোয়েন্দা পুলিশ। উল্লেখ, ১৯ জুন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম দুর্বৃত্তদের গুলিতে আহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ