আদালত

খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজে ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির হওয়া নির্দেশ দিয়েছে আদালত। রোববার রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন।

আগে থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আজ (রোববার) সাক্ষ্যগ্রহণের দিন ঠিক ছিল।

আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করায় আদালত সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়ে আগামী ৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করে।

উল্লেখ, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।

এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা করে দুদক। এই দুই মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরবর্তীতে দুর্নীতির এ দুই মামলার কার্যক্রম স্থগিত এবং বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসনের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। আগামী ১ সেপ্টেম্বর ওই আপিল শুনানির দিন ধার্য রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ