আদালত

আবারো জেল হেফাজতে নূর হোসেন

নূর হোসেন
নূর হোসেন

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আবারো জেল হেফাজতে পাঠানারো নিদের্শ দিয়েছে আদালত।

শনিবার দুপুরে নূর হোসেনের দুই সহযোগী ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়ের আদালতে তোলা হয়।

পরে স্থানীয় সময় দুপুর আড়াইটার পর বারাসত আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের এজলাসে শুনানি শুরু হয়। এসময় বিচারক সরকার পক্ষের আইনজীবীর কাছে কেস ডায়েরি চান।

পরে কেস ডায়েরি হাজির করার জন্য এবং মামলা তদন্তের স্বার্থে নূর হোসেন ও তার দুই সহযোগীকে জেল হেফাজত পাঠায় আদালত।

এ সময় আদালকে নূর হোসেন বলেন, তিনি জামিনের জন্য আবেদন করবেন।

এর আগে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে নূর হোসেন, ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনকে বিধাননগর সিটি পুলিশের লাল হুটার লাগানো একটি টাটা সুমোতে করে আদালতে আনা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ