আদালত

একরাম হত্যা: মিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিনার চৌধুরী
মিনার চৌধুরী

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ মিনার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর মোহাম্মদ ফারুকী এ আদেশ দেন।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবা উদ্দিন খান বলেন, একরাম হত্যা মামলার আসামি মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার গত ৩১ জুলাই শারীরিক অসুস্থতার কারণে ঢাকার ইব্রাহিম কার্ডিক হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৫ জুলাই মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট, এরপর ২০ জুলাই হাইকোর্টের আপিল বিভাগ এ আদেশ বাতিল করে দুই সপ্তাহের মধ্যে মিনার চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। দুই সপ্তাহের মধ্যে আদালতে হাজির না হওয়ায় আজ (রোববার) মিনার চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উলেখ্য, গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

এরপর নিহতের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী জেলা তাঁতী দলের আহবায়ক বিএনপি নেতা মাহাতার উদ্দিন আহম্মদ চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ও র‌্যাব ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে একরাম হত্যার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ