রাজধানীর কলাবাগান থানায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ৪ মাস বাড়নো হয়েছে। সোমবার এ মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিওন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
উল্লেখ্য, মির্জা ফখরুলের বিরুদ্ধে ২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ফখরুলের জামিন মঞ্জুর করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: