আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. রেজাউল ইসলাম এ মামলায় অভিযোগ গঠন করেন।
একইসঙ্গে আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত। আয়কর অধ্যাদেশ ১৬৪ ও ১৬৫ ধারায় অভিযোগ গঠন করা হয়।
আদালতে মামলা থেকে বাবরের অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী টি এম আকবর। তবে আদালত তা নাকচ করে অভিযোগ গঠন করেছে। এ সময় বাবর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এনবিআরের পক্ষে মামলা পরিচালনা করেন মো. কবির হোসেন।
উল্লেখ, ৭ কোটি ১৫ লাখ টাকার কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: