সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের দায়ের করা একটি মানহানির মামলায় রোববার বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিচারকাজ শুরু হয়েছে।
চট্টগ্রামের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ রোববার দুপুরে গিয়াস কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
একই মামলায় আদালত রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস তালুকদারকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
হাছান মাহমুদকে দুর্নীতিবাজ বলায় ২০১৩ সালের ৩০ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ বড়ুয়া মানহানির মামলাটি দায়ের করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: